Posts

কোভিড সংক্রমণে পুরনো রেকর্ডও ভেঙে গেল চিনে

  Covid in China দিনে সাড়ে তিন কোটিরও বেশি আক্রান্ত!  সংবাদ সংস্থা ব্লুমবার্গের খবর অনুয়ায়ী, ডিসেম্বর মাসের শুধু প্রথম কুড়ি দিনের পরিসংখ্যান থেকেই দেখা যাচ্ছে, চিনে প্রতি দিন ৩ কোটি ৭ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন।

তালেবানরা মুক্তিযোদ্ধা: ডা. জাফরুল্লাহ

Image
আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তারা ২০ বছর সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে ক্ষমতায় এসেছে। আর যাই হোক না কেন তালেবানরা মুক্তিযোদ্ধা। তাদের ভুল-ভ্রান্তি হলে সেগুলো ধরিয়ে দেন। তাদেরকে সেইভাবে সাহায্য করেন। অকারণে তাদেরকে বিভ্রান্তির পথে, সাম্রাজ্যবাদীদের দিকে ছুড়ে দেবেন না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতাসীন হওয়ায় নারীরা সুরক্ষিত নয়, এমন অভিযোগে মানববন্ধন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সেখানে সিপিবি নেতারা তালেবানের সমালোচনা করে বলেন, তালেবানরা নারীদের ঘরে বন্দি করে রেখেছে। তাদের অধিকার খর্ব করেছে। আজ যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করা হয়, তাহলে বাংলাদেশ একদিন তালেবান রাষ্ট্রে পরিণত হবে। সিপিবি নেতাদের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে জাতীয় গণতান্ত্রিক পার্টির মানববন্ধনে ডা. জাফরুল্লাহ বলেন, আমি যখন এখানে (মানববন্ধনস্থল) এসে পৌঁছাই তখন...

‘সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম ডাকার নিয়ম নেই’

Image
সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম ডাকার নিয়ম নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, রুলস অব বিজনেসে দুটির কোনোটিই নেই। এ ছাড়া রেগে কথা বলা, তিরস্কার বা দুর্ব্যবহার দুর্নীতির শামিল জনগণের সঙ্গে সরকারি কর্মকর্তাদের কোনো ভেদাভেদ থাকবে না। আজ মঙ্গলবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মিট দ্য প্রেসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমি সব সময় বলি, হাসিমুখে আপনার অ্যাটিচ্যুডটা ইম্পর্টেন্ট। কারণ সেবা নিতে গেলে ওয়েলকামিং অ্যাটিচ্যুড না থাকলে, আপনি রেগে আছেন, তিরস্কার করছেন, এগুলো দুর্নীতি। আমি বারবার বলেছি, দুর্ব্যবহার দুর্নীতির শামিল। এটা করা যাবে না কোনোভাবেই। তিনি বলেন, জাতির পিতার নির্দেশনা ছিল, যারা সেবা নিতে আসেন তাদের দিকে তাকাও, তারা তোমার বাবার মতো, ভাইয়ের মতো, আত্মীয়ের মতো। সেবা নিতে আসে জনগণ। তাদের টাকায় তোমাদের বেতন হয়। তিনি বলেন, আমি নিজেও কর্মকর্তাদের সঙ্গে সংযুক্ত হই, তাদের অনুপ্রাণিত করি। মাঠ প্রশাসনের প্রধান বিভাগীয় কমিশনারদের সঙ্গে নির্দেশনা দিই। তারা অ্যাসিল্যান্ড থেকে শুরু করে ইউএনওদের ...

ব্যাংক ডাকাতি জঙ্গিদের পরিকল্পনায় ছিল : র‍্যাব

Image
  ম য়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকা থেকে অস্ত্রসহ ৪ জঙ্গিকে আটক করেছে র‍্যাব-১৪। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ র‌্যাব কার্যালয়ে এক ব্রিফিং এ তথ্য জানানো হয়। সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন র‌্যাবের লিগ্যাল এবং মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল আমীন। জানা গেছে, আটককৃতরা স্থানীয় ভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‌্যাব ১৪ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ব্রিফিং এ বলা হয়, সম্প্রতি গোয়েন্দাসূত্রে ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও জামালপুরে জঙ্গিদের বিভিন্ন গতিবিধি নজরে আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগডহর এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে জেএমবি’র সক্রিয় সদস্য জুলহাস উদ্দিন (৩৪), মোহাম্মদ রোবায়েদ আলম (৩৩), মো. আলাল (৪৮) এবং মো. আবু আইয়ুবকে (৩৬) গ্রেপ্তার করা হয়। অভিযানে জব্দ করা হয় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গোলাবারুদ, আটটি বোমা সদৃশ্য বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকিং বিভিন্ন সরঞ্জামাদি এবং একটি ইঞ্জিন চালিত নৌকা। র‌্যাব কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের জঙ্গি সংশ্লিষ্টতা ও উদ্দেশ্য সম্পর...