তালেবানরা মুক্তিযোদ্ধা: ডা. জাফরুল্লাহ
আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তারা ২০ বছর সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে ক্ষমতায় এসেছে। আর যাই হোক না কেন তালেবানরা মুক্তিযোদ্ধা। তাদের ভুল-ভ্রান্তি হলে সেগুলো ধরিয়ে দেন। তাদেরকে সেইভাবে সাহায্য করেন। অকারণে তাদেরকে বিভ্রান্তির পথে, সাম্রাজ্যবাদীদের দিকে ছুড়ে দেবেন না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতাসীন হওয়ায় নারীরা সুরক্ষিত নয়, এমন অভিযোগে মানববন্ধন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সেখানে সিপিবি নেতারা তালেবানের সমালোচনা করে বলেন, তালেবানরা নারীদের ঘরে বন্দি করে রেখেছে। তাদের অধিকার খর্ব করেছে। আজ যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করা হয়, তাহলে বাংলাদেশ একদিন তালেবান রাষ্ট্রে পরিণত হবে। সিপিবি নেতাদের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে জাতীয় গণতান্ত্রিক পার্টির মানববন্ধনে ডা. জাফরুল্লাহ বলেন, আমি যখন এখানে (মানববন্ধনস্থল) এসে পৌঁছাই তখন...